রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। আহত আহত হয়েছেন ছয়জন। হামলাকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রয়টার্স জানায়, সোমবার রাজধানী মস্কো থেকে ৮০০ মাইল দূরে পার্ম স্টেট ইউনিভার্সিটিতে এই হামলা হয়। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, গোলাগুলি শুরুর পর অনেক আতঙ্কিত শিক্ষার্থী ভবন থেকে ছুটে বাইরে বেরিয়ে আসেন। পালানোর জন্য শিক্ষার্থীরা প্রথম তলার জানালা দিয়েও নিচে ঝাঁপিয়ে পড়েন।
রাশিয়ার সরকারি তদন্ত সংস্থা জানায়, বন্দুকধারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে চিহ্নিত করা হয়েছে।
ব্যক্তিমালিকানায় অস্ত্র রাখার ক্ষেত্রে রাশিয়ার কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তবে শিকার, আত্মরক্ষা বা খেলাধুলার জন্য বাড়িতে বন্দুক রাখা যায়। সে ক্ষেত্রে বন্দুক চালানোর প্রশিক্ষণ ও অন্যান্য শর্ত মেনে অস্ত্র কিনতে হয়।







































