বেলজিয়ামে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৯:৪৭ পিএম
বেলজিয়ামে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানি

বেলজিয়ামের এন্টওয়ার্প শহরে ১০ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জনের প্রাণহানি হয়েছে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।


বুধবার (১ জুলাই) স্থানীয় সময় সকালে বহুতল ভবনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বেলজিয়াম পুলিশ জানিয়েছে, এন্টওয়ার্পের লিংকোরোভার এলাকার অগাস্ট ভার্মেইলেনলান সড়কের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৫ জন নিহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে অনুযায়ী, পুলিশের মুখপাত্র কিম বাস্টিয়েন্স বলেছেন, আহতদের সংখ্যা জানানো বা আগুন লাগার কারণ নির্ণয়ে কারণ এখনো জানা যায়নি।

পঞ্চম তলায় বসবাসকারী ৮০ বছর বয়সী জ্যাকলিন হিরেন বলেছেন, তিনি প্রাণে বাঁচতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন।


পুলিশ আরো জানিয়েছে, তীব্র ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় পুলিশ ড্রোন ইউনিটসহ বিশেষ দল মোতায়েন করেছে। আশেপাশের বাসিন্দাদের ঘরের জানালা-জানালা এবং ভেন্টিলেটর বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে । 

ফায়ার সার্ভিসের কর্মীরা মই এবং দড়ির সাহায্যে ভবনের ব্যালকনি ও টেরাস থেকে বাসিন্দাদের নিচে নামিয়ে আনেন। প্রায় ৮০টি ফ্ল্যাট থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।


বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Link copied!