ইমরান খানকে ভারত ছাড়তে হচ্ছে না 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ১২:১১ পিএম
ইমরান খানকে ভারত ছাড়তে হচ্ছে না 

ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের দেওয়া দেশ ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান। বম্বে হাইকোর্টের তাৎক্ষণিক হস্তক্ষেপে নির্ধারিত সময়ের ঠিক একদিন আগে অর্থাৎ মঙ্গলবার তার ভারত ছাড়ার ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে।

ফলে আপাতত তাকে দেশ ছাড়তে হচ্ছে না। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২ নভেম্বর।

মুম্বাইয়ে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এক রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন।

আমির খানের ভাগ্নে ও ‘জানে তু... ইয়া জানে না’ খ্যাত ৪৩ বছর বয়সী অভিনেতা ইমরান খান মূলত একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।

ভারতীয় আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিকের দেশের ভেতরের রাজনৈতিক প্রতিবাদ বা বিক্ষোভে অংশ নেওয়া ভিসা নিয়মের গুরুতর লঙ্ঘন।


কর্তৃপক্ষের দাবি, চলতি মাসে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে হওয়া এক গণবিক্ষোভে ইমরান উপস্থিত ছিলেন।

সরকারের এ কঠোর সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে আপিল করেন ইমরান। তার আইনজীবীর দাবি, ইমরান কোনো রাজনৈতিক দলের অংশ নন বা বিক্ষোভ সমাবেশ ডাকেননি।

অভিনেতার সঙ্গিনী লেখা ওয়াশিংটন ইনস্টাগ্রামে জানান, আটক হওয়া এক পরিচিত বন্ধুর খোঁজ নিতে গিয়ে তারা সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পড়ে যান এবং ইমরান সাফ জানান যে তাদের কোনো রাজনৈতিক দাবি নেই।

আপাতত কারিগরি কারণে শুনানির তারিখ পিছিয়ে ২ নভেম্বর ধার্য করায় ইমরান খান ভারতে অবস্থানের সাময়িক অনুমতি পেয়েছেন।

Link copied!