যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ ধনী দেশ চীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ০৭:৩৬ পিএম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ ধনী দেশ চীন

দুই দশকে তিনগুণ সম্পদ বেড়েছে চীনের। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ধনী দেশের তালিকায় শীর্ষস্থান দখলে নিয়েছে দেশটি। পরিসংখ্যানকারী প্রতিষ্ঠান ম্যাককিন্সে এন্ড কোং এর বরাতে এই খবর জানিয়েছে ব্লুমবার্গ। 

বিশ্বের মোট আয়ের ৬০ শতাংশের বেশি সম্পদের অধিকারী ১০ দেশের তালিকা তৈরির মাধ্যমে এই পরিসংখ্যান করে ম্যাককিন্সে এন্ড কোং। এতে দেখা গেছে, গত দুই দশকে বিশ্বব্যাপী মোট আয়ের প্রায় এক-তৃতীয়াংশ লাভ করেছে চীন।

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ম্যাককিন্সে গ্লোবাল ইনস্টিটিউটের কর্মকর্তা জ্যান মিস্কে একট সাক্ষাত্কারে বলেছেন, “পৃথিবী এখন আগের যেকোন সময়ের চেয়ে ধনী।”

ম্যাককিন্সে সমীক্ষা অনুসারে, ২০২০ সালে বিশ্বের মোট সম্পদের মূল্য ছিল ৫১৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। যা ২০০০ সালে ছিল মাত্র ১৫৬ ট্রিলিয়ন ডলার। যার তিন ভাগের এক ভাগ আয় করেছে চীন। আর ২০ বছরে যুক্তরাষ্ট্রের আয় বেড়েছে ৯০ ট্রিলিয়ন ডলার।

বিশ্বব্যাপী মোট অর্থের ৬৮ শতাংশই এসেছে রিয়েল এস্টেটে ব্যবসা থেকে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!