বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি মানুষ।
শনিবার (১৩ নভেম্বর) সকালে আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য পাওয়া যায়।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ১৮৮ জন। আগের দিন মারা যান ৭ হাজার ৪৭৯ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৫ লাখ ৪ হাজার ৭৮৯ জন। এর আগের দিন করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ১ জন।
এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ৪ হাজার ৩০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৩২ লাখ ৩ হাজার ৭৫৮ জন। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৭৭৬ জন।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ৬৯ লাখ ৭৬ হাজার ৩১৪ জন এবং মারা গেছেন ৭ লাখ ৬১ হাজার ৭১৫ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ১৪ হাজার ১৮৬ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৬২ হাজার ৬৯০ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ১৯৬ জন এবং মারা গেছেন ৬ লাখ ১০ হাজার ৪৯১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।



































