ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তা জেনেও ধূমপায়ীরা আসক্ত হচ্ছেন। নিয়মিত ধূমপান করলে ফুসফুস বা শ্বাসযন্ত্রের নানা প্রকার ক্ষতি হতে পারে। তাছাড়া শরীরের অন্য অঙ্গগুলোও সমান তালে ক্ষতির শিকার হয়। ধূমপানের খারাপ দিক সম্পর্কে জানার পরও অনেকেই অভ্যাসের দাসে পরিণত হচ্ছেন। ধূমপান ছাড়তে চাইলেও আবার ফিরে যান ধূমপানের কাছেই।
বিশেষজ্ঞরা দাবি করছেন, যদি ধূমপায়ীর ইচ্ছে থাকে ধূমপান ত্যাগ করা সম্ভব। সেক্ষেত্রে কয়েকটি ঘরোয়া উপাদানই ধূমপানের প্রতি আগ্রহ কমিয়ে দিতে পারে।
চলুন জেনে নেয়া যাক ঘরোয়া গুরুত্বপূর্ণ উপাদানগুলোর নাম-
আমলকি: ধূমপান ছাড়াতে খুব দ্রুত কাজ করে আমলকি। প্রতিদিন কাঁচা বা সিদ্ধ আমলকি খান। ধূমপানের ফলে শরীরে জমা দূষিত পদার্থ বা টক্সিন আমলকি দ্রুত পরিষ্কার করে। একইসঙ্গে ধূমপানের প্রতি দ্রুত আগ্রহ কমবে। নিয়মিত আমলকি খেলে ৭ দিনেই ধূমপানের ইচ্ছা অনেকটা কমে যাবে।
আদা: চায়ের সঙ্গে অদার সম্পর্ক বেশ ঘনিষ্ট। খাবারের স্বাদ বাড়ানোর ক্ষেত্রেও আদা অনেক গুরুত্বপূর্ণ একটি মশলা। তাছাড়া ধূমপানের আসক্তি কমাতেও আদার জুড়ি মেলা ভার। অল্প বিট লবণ মাখিয়ে আদা কুচি মুখে দিন। ধূমপানের প্রতি আগ্রহ কমে
পুদিনা পাতা: বাজারে এখন খুব সহজলভ্য পুদিনা পাতা। এটি ধূমপান ছাড়াতে বেশ কার্যকর ভূমিকা পালন করে। এজন্য কাঁচা পুদিনা পাতা ভালো করে ধুয়ে নিন। ধূমপানের ইচ্ছা হলেই পুদিনা পাতাগুলো চিবিয়ে নিন। নিকোটিনের প্রতি আসক্তি কিছুটা কমবে।
ত্রিফলা: ত্রিফলা হলো হরিতকি, বহেরা এবং আমলকির মিশ্রণ। এই তিনটি ফলকে আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে একত্রে ত্রিফলা বলে। ভেষজ ঔষধি ত্রিফলা একাধিক গুণমান সম্পন্ন। ধূমপান ছাড়াতে চাইলে প্রতিদিন সকালে খালি পেটে ত্রিফলা ভেজানো পানি খান। ধূমপান করার ইচ্ছা কমে আসবে।
সূত্র: আরোগ্যধাম ডট ইন








































