নারীর শরীরে ‘স্তন ক্যানসার’ এক আতঙ্কের নাম। প্রতিবছর বিশ্বব্যাপী হাজার হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। পশ্চিমা বিশ্বে এর প্রাদুর্ভাব বেশি থাকলেও সম্প্রতি বাংলাদেশে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। অসচেতনতা এবং এ বিষয়ে স্বাধীনভাবেই কথা না বলা এই রোগ বৃদ্ধির জন্য় দায়ী।
বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন কারণে স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমারে পরিণত হয়। পরে তা রক্তনালির লসিকা (কোষ-রস) ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাই ক্যানসার।
বাংলাদেশসহ বিশ্বের সব দেশে স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর অক্টোবর মাসকে ‘ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়। মরণব্যাধী এই রোগের পেছনে নির্দিষ্ট কিছু কারণও রয়েছে। এসব কারণ সম্পর্কে জেনে সচেতনতা বাড়ানোর জন্য় বিশ্বজুড়ে এটি পালিত হয়।
স্তন ক্যানসারের পেছনে একটি কারণ নয়, বরং কয়েকটি কারণ রয়েছে। এই রোগে আক্রান্ত হওয়ার প্রধান কারণগুলো জানাব এই আয়েজনে।
- লিঙ্গভেদে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তবে পুরুষের তুলনায় নারীরা স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন বেশি।
- পরিবারে কোনো সদস্যের স্তন ক্যানসার থাকলে পরের প্রজন্মের মধ্যেও ঝুঁকি থেকে যায়।
- নারীর মাসিক শুরু ও বন্ধের সময়ের ওপরও স্তন ক্যানসারের ঝুঁকি নির্ভর করে। বিশেষ করে ১২ বছরের আগে মাসিক শুরু হলে ও ৫০ বছর পর মাসিক বন্ধ হলে স্তন ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।
- গবেষণায় দেখা গেছে, ৩০ বছরের পরও সন্তান জন্ম না নিলে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে।
- সন্তান জন্মের পর সন্তানকে নিয়মিত বুকের দুধ না খাওয়ানোর ফলেও আক্রান্ত হতে পারেন স্তন ক্যানসারে।
- প্রক্রিয়াজাতকরণ খাবার, কৃত্রিম মিষ্টি ও রংযুক্ত খাবার দীর্ঘদিন খাওয়ার ফলে নারী ও পুরুষ স্তন ক্যানসারে আক্রান্ত হতে পারে।
- যারা একেবারেই শরীরচর্চা করেন না, তাদের ক্ষেত্রে স্তন ক্যানসারের ঝুঁকি থাকে। অন্যদিকে অতিরিক্ত ওজন বৃদ্ধিও এই ব্যাধির কারণ হতে পারে।
- এয়ার ফ্রেশনার, কীটনাশক, কেমিক্যালযুক্ত কসমেটিকস ও ডিওডোরেন্ট দীর্ঘদিন ব্যবহার করলে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।
- নারী শরীরে অন্তর্বাস একটি গুরুত্বপূর্ণ পোশাক। সঠিক মাপের অন্তর্বাস না পরলে স্তনের আকার পরিবর্তন হয়ে যায়। এ কারণেও হতে পারে স্তন ক্যানসার।
- অনেক নারী আছেন যারা সারাক্ষণ অন্তর্বাস পরে থাকেন। স্তন ক্যানসারের জন্য এই অভ্যাস অনেকটাই দায়ী। সারাক্ষণ অন্তর্বাস পরে থাকলে ঘাম নির্গত হতে পারে না। ফলে ভেতরে আর্দ্রতা জমে থাকে। রাতে অন্তর্বাস ছাড়া ঘুমানোর অভ্যাস করুন।
- জেনেটিক কিছু কারণেও স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। বিআরসিএ ১, বিআরসিএ ২ নামের জিনের মিউটেশন ৫-১০ শতাংশ স্তন ক্যানসারের জন্য দায়ী।
সূত্র: মায়োক্লিনিক








































