কন্যা সন্তানের মা–বাবা হলেন দীপিকা–রণবীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬, ০১:৩৫ এএম
কন্যা সন্তানের মা–বাবা হলেন দীপিকা–রণবীর

দ্বিতীয়বার মা–বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। আজ এই তারকা দম্পতির ঘরে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তাঁরা।

দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়া। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের মেয়ে। ঠিক দুই বছর পর দ্বিতীয় সন্তানের আগমনে আবারও আনন্দে ভাসছে তাঁদের পরিবার।

দ্বিতীয় সন্তান জন্মের আগে গতকালই মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা। তাঁর সঙ্গে ছিলেন রণবীর ও তাঁর পরিবারের সদস্যরা। সেদিন দীপিকার পরনে ছিল কমলা ও বেগুনি রঙের কুর্তা সেট। রণবীর পরেছিলেন বেগুনি কুর্তা ও সাদা প্যান্ট।

প্রথম সন্তান দুয়ার জন্মের মাত্র দুই দিন আগেও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন এই দম্পতি। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর তাঁদের সেখানে দেখা গিয়েছিল।


সম্প্রতি দ্বিতীয় সন্তানের আগমনের আগে অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ করেছিলেন দীপিকা ও রণবীর। ৮ সেপ্টেম্বর মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিনে রণবীর তাঁদের মাতৃত্বকালীন ফটোশুটের বেশ কিছু অপ্রকাশিত সাদাকালো ছবি পোস্ট করেন।

ছবিগুলোতে দীপিকা-রণবীরের সঙ্গে দেখা যায় ছোট্ট দুয়াকেও। কোথাও তাঁরা মেয়ের সঙ্গে খেলছেন, কোথাও আবার একান্ত পারিবারিক মুহূর্তে ধরা দিয়েছেন।


একটি ছবিতে দীপিকার বেবি বাম্পে হাত রেখে তাঁকে আলতো করে জড়িয়ে থাকতে দেখা যায় রণবীরকে। ‘আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ।’

দীপিকা ও রণবীরের প্রেমের শুরু ২০১৩ সালে, ‘গোলিয়ো কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে। কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালে গোপনে বাগ্‌দান সারেন তাঁরা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় রাজকীয় আয়োজনে বিয়ে করেন দুজন। দীপিকার কঙ্কনি ঐতিহ্য ও রণবীরের সিন্ধি সংস্কৃতির ছোঁয়ায় হয়েছিল তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবার মা–বাবা হন দীপিকা ও রণবীর। দুই বছর পর তাঁদের পরিবারে যোগ হলো আরও এক কন্যাসন্তান।

Link copied!