• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭
বিশ্ব অ্যালঝাইমার্স দিবস ২০২১

স্নায়ুর এই রোগ স্মৃতি নষ্ট করে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ১২:২৭ পিএম
স্নায়ুর এই রোগ স্মৃতি নষ্ট করে

২১ সেপ্টেম্বর বিশ্ব অ্যালঝাইমার্স দিবস। একশো বছরেরও বেশি সময় ধরে এই রোগ মানুষের দেহে বাসা বাঁধছে। চিকিৎসকেরা জানান, স্নায়ুর অবক্ষয়ের কারণেই অ্যালঝাইমার্স রোগ হয়।

১৯০১ সালে জার্মান মনোবিদ অ্যালোইস অ্যালঝাইমার প্রথম এই রোগটিকে চিহ্নিত করেন। ৫০  বছর বয়সী জার্মান মহিলার মধ্যে প্রথম এই রোগের সন্ধান পান। এরপর মনোবিদের নামানুসারেই এই রোগটির নামকরণ হয় অ্যালঝাইমার্স।

সারা বিশ্বে ডিমেনশিয়া প্রকট আকার ধারণ করছে অ্যালঝাইমার্স রোগের কারণেই। বয়স্কদের অ্যালঝাইমার্স প্রাথমিক লক্ষণগুলো এড়িয়ে যাওয়ার পরবর্তী স্টেজে ডিমেনশিয়া হতে পারে।  

অ্যালঝাইমার্স রোগের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে আক্রান্ত ব্যক্তির স্মৃতিশক্তি লোপ, আচরণ বদল, পরিপার্শ্বের সঙ্গে যোগাযোগ রাখার সক্ষমতায় পরিবর্তন আসে। কারণ এটি স্নায়ুর অবক্ষয়ের কারণে হয়।

অ্যালঝাইমার রোগের বিষয়ে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে ১৯৮৪ সালে গড়ে তোলা হয় অ্যালঝাইমার ডিজিজ ইন্টারন্যাশনাল। পরে এই প্রতিষ্ঠানের ১০ বছর পূর্তিতে ১৯৯৪ সালে বিশ্ব অ্যালঝাইমার্স দিবসের সূচনা হয়। দিবসটি উদযাপনে ২১ সেপ্টেম্বর দিন ধার্য হয়।

অ্যালঝাইমার্স রোগটি সম্পর্কে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, এটি স্মৃতি নষ্ট করে দেয়। মস্তিষ্কের কোষ নষ্ট করে দেয়। অন্যকে চিনতে পারা ও যেকোনো কাজ বা কথা স্মরণ রাখার ক্ষমতা লোপ পায়।

এই রোগের কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা জানান, এই রোগ বংশগত কারণে হতে পারে। পরিবারের কারও এই রোগ থাকলে পরের প্রজন্মের মধ্যেও তা ছড়িয়ে পড়ে। এছাড়াও প্রতিদিনের জীবনযাত্রা বা পরিবেশ দূষণজনিত বিষয়গুলোও এই রোগের জন্য় দায়ী। এমনকি মস্তিষ্কে আঘাত পেলেও অ্যালঝাইমার্স দেখা দিতে পারে।

সূত্র: বিবিসি

Link copied!