ভিটামিন খেলে কি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ১০:২৩ এএম
ভিটামিন খেলে কি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে?

শারীরিক সুস্থতা নির্ভর করে রোগ প্রতিরোধক্ষমতার ওপর। আর অনেকেরই ধারণা, রোগ প্রতিরোধক্ষমতা কমে যায় ভিটামিনের অভাবে। কিংবা শারীরিক দুর্বলতার মূল কারণ ভিটামিনের ঘাটতি। বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ভিটামিন ওষুধের ভূমিকা খুবই সামান্য।  অক্ষম, বয়োবৃদ্ধ, সন্তানসম্ভবা নারী, রোগাক্রান্ত ব্যক্তি ছাড়া সুস্থসবল মানুষের জন্য খাবারের বাইরে ভিটামিন খাওয়ার দরকার হয় না।
কখন খেতে হবে

  • কোনো ভিটামিন সেবনের আগে পরীক্ষা করে শরীরের ভিটামিনের ঘাটতি আছে কি না, তা নিশ্চিত হতে হবে। তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ওষুধ সেবন করতে হবে।
  • যারা অনেকদিন ধরে দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন, অথবা যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম এবং যথেষ্ট খেতে পারেন না, যেমন ক্যানসার আক্রান্ত ব্যক্তি, সন্তানসম্ভবা নারী ইত্যাদি।
  • কখনো কিছু নির্দিষ্ট ভিটামিনের অভাবে নির্দিষ্ট উপসর্গ দেখা দেয়, যেমন ভিটামিন বি১২-এর অভাবে স্নায়ুজনিত সমস্যা, ভিটামিন ডি-র অভাবে হাড়ক্ষয় ইত্যাদি। এসব উপসর্গ দেখে সন্দেহ হলে পরীক্ষা করে মাত্রা দেখে তারপর তা পূরণ করতে হবে।
  • গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী নারীদের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে বাড়তি আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম সেবন করতে হয়।

রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে যা করবেন

  • সুষম খাবার গ্রহণ করুন।
  • প্রতিদিনের খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল রাখতে হবে।
  • প্রতিদিন ন্যূনতম দুই থেকে তিন লিটার পানি পান করুন।
  • পরিমিত ঘুমান (অন্তত সাত ঘণ্টা ঘুমানোর অভ্যাস গড়ে তোলা)।
  • নিয়মিত শারীরিক ব্যায়াম ও হাঁটার অভ্যাস করুন।
  • যতটা পারা যায় দুশ্চিন্তা কম করুন।
  • শারীরিক ওজন নিয়ন্ত্রণে রাখুন।
  • খাবার আগে ও পরে হাত ধোয়ার অভ্যাস করুন।
  • শরীরে পর্যাপ্ত সূর্যের আলো লাগান।
  • ধূমপান, মদ্যপান ও সব ধরনের নেশাজাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে রাখুন। যেসব টিকা প্রচলিত আছে, সেগুলো নিন।

নিয়মিত খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনাচরণই পারে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে।

Link copied!