ডিমের বিকল্প হিসেবে খেতে পারেন যেসব খাবার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ০১:০২ পিএম
ডিমের বিকল্প হিসেবে খেতে পারেন যেসব খাবার

শরীরে প্রোটিনের জোগান দিতে ডিম খাওয়া জরুরি।সব বয়সের মানুষেরই ডিম খাওয়া প্রয়োজন। এমনকি, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলেও চিকিৎসকেরা এখন প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ দেন। কিন্তু অনেকেই ডিমের আঁশটে গন্ধ সহ্য করতে পারেন না। তাই ডিম খাওয়া বন্ধ করে দেন। চলুন জেনে নিই ডিমের পরিবর্তে কোন কোন খাবার খাওয়া যেতে পারে-

ছোলা
ছোলা ভিজিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। পুষ্টিবিদেরা বলছেন, ভেজানো ছোলা দুভাগ করলে যে দুইটি বীজ পাওয়া যায়, তার একটিতেই ৮ গ্রাম প্রোটিন থাকে। তাই ছোলা খেলে আপনি ডিমের অভাব পূরণ করতে পারেন।

পনির
পনির অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। প্রোটিনের অন্যতম একটি উৎস হলো পনির। পুষ্টিবিদেরা বলছেন, এক কাপ পনিরে প্রোটিনের পরিমাণ প্রায় ১২ গ্রাম। যেকোনো তরকারিতে বা সালাদের সঙ্গে পনির খাওয়া যেতেই পারে।

চিজ
পিৎজা বা পাস্তা থেকে শুরু করে স্যান্ডউইচ সবখানেই চিজের ব্যবহার দেখা যায়। আধা কাপ চিজে প্রোটিনের পরিমাণ প্রায় ৭ গ্রাম। তবে প্রোটিন ছাড়াও ক্যালশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি১২ এবং ভিটামিন এ রয়েছে এই খাবারে।

ডাল
নির্দিষ্ট একটি বয়সের পর প্রাণিজ প্রোটিনের চেয়েও উদ্ভিজ প্রোটিন বেশি করে খেতে বলেন পুষ্টিবিদেরা। উদ্ভিজ প্রোটিনের মধ্যে ডাল অন্যতম। তাই প্রতিদিনের খাবারে ডাল রাখুন।

কিনোয়া
যারা শরীরচর্চা করেন বা অতিরিক্ত মেদ ঝরাত ডায়েট মেনে খাবার খান, তাদের কাছে কিনোয়া যথেষ্ট জনপ্রিয়। পুষ্টিবিদেরা বলছেন, ভাত বা রুটির বদলে এক বেলা কিনোয়া খাওয়া যেতেই পারে। ফাইবারের পাশাপাশি এক কাপ কিনোয়া থেকে প্রায় ৭ গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া যেতে পারে।

Link copied!