লিভ ইন সম্পর্কের পর বিয়ে করছেন রাজকুমার ও পত্রলেখা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৩:২২ পিএম
লিভ ইন সম্পর্কের পর বিয়ে করছেন রাজকুমার ও পত্রলেখা

বিয়ের খবরে সরগরম বলিউড। কিছুদিন আগে খবর বেরিয়েছে, শীত মৌসুমে বিয়ে করতে চলেছেন ক্যাটরিনা-ভিকি ও রণবীর-আলিয়া। এবার তালিকায় নাম লেখালেন রাজকুমার রাও। আগামী নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় ১০ বছর ধরে অভিনেত্রী পত্রলেখার সঙ্গে সম্পর্কে রয়েছেন রাজকুমার। তার গলাতেই নাকি মালা পরাতে যাচ্ছেন এই অভিনেতা।

গুঞ্জন রয়েছে, নভেম্বরের ১০ থেকে ১২ তারিখের মধ্যেই হতে পারে তাদের বিয়ের অনুষ্ঠান। বলিউড ইন্ডাস্ট্রির বেশকিছু তারকাকে নাকি ইতোমধ্যেই সুখবর দিয়ে ফেলেছেন তারা। পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারবেন দুই তারকা।

রাজকুমার-পত্রলেখার প্রেম নিয়ে বলিউডে বরাবরই চর্চা। বিয়ে কবে করবেন, এই প্রশ্নও একাধিক বার শুনেছেন দুজনে। 

এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে পত্রলেখা জানিয়েছিলেন, ‘লাভ সেক্স ধোকা’ সিনেমা দেখার পরই রাজকুমারকে ভালো লাগে তার। এরপর আলাপ, বন্ধুত্ব এবং প্রেম হয় তাদের। অনেকদিন ধরে ‘লিভ ইন’ রিলেশনেও রয়েছেন এই তারকা জুটি। তবে বিয়ে নিয়ে রাজকুমার ও পত্রলেখা এখনো কোনো মন্তব্য করেননি।

Link copied!