প্রথমবার সিনেমা প্রযোজনা করছেন আলিয়া ভাট। শাহরুখ খানের ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’র সঙ্গে আলিয়ার ‘সান সাইন’ প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডার্লিং’ নামে একটি সিনেমা বানাচ্ছেন। রোববার (৪ জুলাই) ছবির শুটিং শুরু হয়েছে।
শুটিংয়ের একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি। সেখানে ক্যাপশনে লিখেছেন, “শুটিং শুরুর আগের রাতে একটা অস্বস্তি থাকে। মনে হয়, সারা রাত ধরে সব লাইন গুলিয়ে যাচ্ছে। পরের দিন পনেরো মিনিট আগেই ফ্লোরে পৌঁছে যাই, যাতে দেরি না হয়ে যায়।’’
তার এই পোস্টে মন্তব্য করেছেন আলিয়ার অন্যতম প্রিয় তারকা শাহরুখ খান। লিখেছেন, ‘‘তোমার পরবর্তী হোম প্রোডাকশনেও আমাকে নিও। আমি ঠিক সময়ে সেটে চলে যাব এবং পেশাদারের মতো কাজ করব। প্রমিজ।”’
আলিয়া-শাহরুখের এই স্নেহ-জড়ানো কথোপকথন নজর কেড়েছে নেটিজ়েনদের। আলিয়া আবার উত্তর দিয়েছেন, ‘‘চুক্তি সাইন হয়ে গেল। এর চেয়ে বেশি কী আর চাইব!’’































