• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

সোমবার থেকে শুরু রাবির ভর্তি পরীক্ষা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ০৯:২৫ এএম
সোমবার থেকে শুরু রাবির ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা সোমবার থেকে শুরু হচ্ছে। ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত তিনটি ইউনিটে অংশ নেওয়ার কথা রয়েছে মোট ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

সোমবার (বিজ্ঞান) সি ইউনিট, ৫ অক্টোবর মঙ্গলবার (মানবিক) এ ইউনিট ও ৬ অক্টোবর বুধবার (বাণিজ্য) বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

প্রতিদিন ৩ শিফটে সকাল সাড়ে ৯ থেকে সাড়ে ১০ টা, দুপুর ১২ থেকে ১টা ও বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। 

ভর্তি পরীক্ষায় সি ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন, এ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন ও বি ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য মনোনীত হয়েছেন।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। নিবন্ধিত শিক্ষার্থীদের এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষা কক্ষের তথ্য জানানো হয়েছে। 

পরীক্ষা কক্ষে কেবলমাত্র প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত উপকরণ ও কাগজপত্র ছাড়া অন্য কিছু যেমন, ইলেকট্রনিক যন্ত্র ইত্যাদি আনা যাবে না। অসদুপায় অবলম্বনসহ যে কোনো ধরণের অপরাধের বিচারে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!