চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)। সোমবার (২৭ সেপ্টেম্বর) এই সময়সূচি প্রকাশ করা হয়।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর এবং শেষ হবে ২৩ নভেম্বর। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার সময় থাকবে দেড় ঘণ্টা। এ জন্য বহুনির্বাচনী ও তত্ত্বীয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।








































