রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) থেকে শনিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ৩ জনের মধ্যে ২ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ১ জন করোনা পজিটিভ হয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ২ জন এবং পাবনার ১ জন রোগী ছিলেন।
হাসপাতালটিতে শুধু অক্টোবর মাসের ১৬ তারিখ পর্যন্ত মারা গেছেন ৬০ জন, এদের মধ্যে পজিটিভ ছিলেন ৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। এ নিয়ে ১৯২ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৮৮ জন। হাসপাতালের দেয়া তথ্য মতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ৩.৭২ শতাংশ।






































