নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের ঐতিহ্য পানাম নগর পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।
মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার পানামনগর পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ে যান।
তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পানাম নগর পুনরুদ্ধার প্রকল্পের বিষয়ে অবহিত হন।
পানাম নগর পরিদর্শনকালে আর্ল মিলারের সঙ্গে উপস্থিত ছিলেন ইউএসএইড বাংলাদেশ মিশনের পরিচালক ক্যাথরিন স্টিভেন্স, প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক রাখী রায়সহ অনেকে।




































