• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানো হবে : পররাষ্ট্রমন্ত্রী


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০২:৩৫ পিএম
প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানো হবে : পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেওয়া দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত হয়ে সীমান্তে চোরাচালান রোধ ও সীমান্ত হত্যার ব্যাপারে ভারত-বাংলাদেশের অবস্থান উল্লেখ করে তিনি এ কথা বলেন।

এ সময় সিলেটের বিমানবন্দর-বাদাঘাট বাইপাস ১২ কিলোমিটার সড়কের কাজ গত ১২ বছরেও শেষ করতে না পারায় সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের নিজ থেকে অব্যাহতি নেওয়া উচিৎ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।

মন্ত্রী বলেন, “প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০ সালে বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক উন্নয়নের প্রকল্প গ্রহণ করেছিলেন। কিন্তু এখনো কাজটি শেষ হয়নি। ১২ বছরে ১২ কিলোমিটার রাস্তার কাজ শেষ করতে না পারা সংশ্লিষ্টদের জন্য লজ্জার।”

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “এই ব্যর্থতা আমাদের জন্য যেমন দুঃখের, যারা এই রাস্তা ব্যবহার করছেন তাদের জন্যও দুঃখের। আর যারা এই কাজের দায়িত্বে (সওজ কর্মকর্তারা) ছিলেন তাদের জন্য লজ্জার। লজ্জায় তাদের চাকরি ছেড়ে দেয়া উচিত।”

Link copied!