রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গে তিনজন মারা গেছেন।
শনিবার (২ অক্টোবর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসে মৃতের মধ্যে রাজশাহীর এক এবং নওগাঁর তিনজন রোগী ছিলেন।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১০৩ জন। হাসপাতালটিতে পুরো সেপ্টেম্বর মাসে মারা গেছেন ১৬৫ জন, যাদের মধ্যে পজিটিভ ছিলেন ৪৩ জন। আর গত দুইদিনে উপসর্গে মারা গেছেন ছয়জন এবং করোনায় মারা গেছেন একজন।






































