• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

১৯ বছর পর ময়মনসিংহ উত্তর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৯:৫০ পিএম
১৯ বছর পর ময়মনসিংহ উত্তর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি

দীর্ঘ ১৯ বছর পর ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

এর আগে একাধিকবার জেলা উত্তর যুবদলের আংশিক কমিটি গঠিত হলেও তা পূর্নাঙ্গ হয়নি। ফলে র্দীঘ সময় পর পদবঞ্চিতরা নতুন কমিটির পদ-পদবিতে মূল্যায়িত হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নতুন কমিটির সভাপতি ভিপি শামছুল হক শামছু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভিপি শামছুল হক শামছুকে সভাপতি, রবিউল করিম বিপ্লবকে সাধারণ সম্পাদক এবং আমিনুল ইসলাম মিন্টুকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু এ কমিটিতে স্বাক্ষর করেন। 

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি রয়েছেন ২৬ জন, যুগ্ম সম্পাদক ১৮ জন, সহ-সাধারণ সম্পাদক ১৫ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ১০ জন, বিভিন্ন পদে সম্পাদক ৫৭ জন এবং সদস্য নির্বাচিত হয়েছেন ৭১ জন।

Link copied!