• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

বিনামূল্যে বীজ ও সার পেল নাটোরের ৫০ কৃষক


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০৩:৫৬ পিএম
বিনামূল্যে বীজ ও সার পেল নাটোরের ৫০ কৃষক

নাটোরের সিংড়া উপজেলার ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা কৃষি হলরুমে কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচী।

এ কর্মসূচীর সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা।

এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম, এম, সামিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হেলেনা আক্তার প্রমুখ।
 

Link copied!