মমেকে বেড়েছে মৃত্যুর সংখ্যা


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ১১:৪২ এএম
মমেকে বেড়েছে মৃত্যুর সংখ্যা

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেকে) হাসপাতালে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনা ইউনিটে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনায় এবং চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন জেলার ফুলবাড়িয়া উপজেলার শামসুল হক (৯০), মুক্তাগাছার জমিলা আক্তার (৭০), তারাকান্দার আব্দুল কুদ্দুস (৬০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার আব্দুস সালাম (৪৫), শেরপুরের শ্রীবর্দী উপজেলার ওসমান গনি (৫৬), টাঙ্গাইলের মধুপুর উপজেলার মকবুল হোসেন (৬০) ও সাহেরা খাতুন (৮০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, “মমেক হাসপাতালে সেপ্টেম্বর মাসে করোনা ও উপসর্গে ৫৯ জনের মৃত্যু হয়েছে। এক সপ্তাহের মধ্যে আজ সর্বোচ্চ মৃত্যু। আইসিইউতে ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১০০ জন রোগী চিকিৎসাধীন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১১ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।”

Link copied!