কক্সবাজার জেলার ‘ঈদগাও’কে দেশের ৪৯৩তম উপজেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এটি কক্সবাজারের নবম উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
সোমবার (২৬ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদের সভাকক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকারর ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হয়।সভার কার্যতালিকায় দেশের বিভিন্ন এলাকার ৮টি গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে ঈদগাহ’কে উপজেলায় রূপান্তরের বিষয়টি স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবনায় এক নম্বরে রাখা হয়েছিল।
সোমবার অনুমোদন পাওয়া ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন হচ্ছে-যথাক্রমে ঈদগাঁও, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী। প্রায় এক লক্ষ ২৫ হাজার জনসাধারণ নিয়ে ঈদগাঁও কক্সবাজার জেলার নবম প্রশাসনিক নতুন উপজেলা হিসাবে অনুমোদন পেল।





































