সড়ক দুর্ঘটনায় ৩ কিশোরের মৃত্যু


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০৪:৫৬ পিএম
সড়ক দুর্ঘটনায় ৩ কিশোরের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপু‌রে সড়ক দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু হ‌য়ে‌ছে। নিহত তিন কিশোরই পরিবহন শ্রমিক। 

শুক্রবার (১২ ন‌ভেম্বর) দুপুর আড়াইটার দি‌কে উপ‌জেলার গোবিন্দাসী ইউনিয়‌নের রহুলী এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। 

নিহতরা হ‌লো উপ‌জেলার রুহলী গ্রা‌মের বা‌ছে‌দের ছে‌লে মকবুল হো‌সেন (১৫), একই উপ‌জেলার মা‌টিকাটা এলাকার ইলিয়াসের ছে‌লে রা‌কিব (১৬) ও মৃত রশি‌দের ছে‌লে আসাদুল (১৬)।

ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রিয়ে ওই তিন কি‌শো‌রের মৃত্যু হ‌য়। তারা প‌রিবহন শ্রমিক ব‌লে জানা গে‌ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!