চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১১:৩৯ এএম
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে মা, মেয়ে ও নাতনি বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বারঘরিয়া এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই সাঈদ হাসান।

তিনি জানান, সদর উপজেলার বারঘরিয়া এলাকার একটি বাড়িতে বিদ্যুৎস্পর্শ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বাড়ির বৈদ্যুতিক তার থেকে একটি অংশ বিদ্যুতায়িত হয়ে যায়। সেখানে হাত দিলে বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত্যু হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!