হাঁস কামড়ানোর অভিযোগে দুটি কুকুরকে পিটিয়ে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ১০:২৩ পিএম
হাঁস কামড়ানোর অভিযোগে দুটি কুকুরকে পিটিয়ে হত্যা

পটুয়াখালীতে হাঁসকে কামড়ানোর অভিযোগে দুটি কুকুর দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ভাই‌য়ের বিরু‌দ্ধে।

সদর উপ‌জেলার আউ‌লিয়াপুর ইউ‌নিয়‌নের খেজুরতলা এ‌লাকার এমন ঘটনার এক‌টি ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ছ‌ড়ি‌য়ে পড়‌লে হৈ চৈ প‌ড়ে যায়।

ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে সদর থানার ও‌সি ম‌নিরুজ্জামান জানান, প্রাণিসম্পদ অ‌ধিদপ্তর‌কে খবর দেওয়া হ‌য়ে‌ছে। তারা এলে পরব‌র্তী করণীয় ঠিক করা হ‌বে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুকুর দুটির মালিক স্থানীয় চায়ের দোকানি জাহাঙ্গীর হোসেন প্যাদা। কিছুদিন আগে একই এলাকার আবদুর রসিদ হাওলাদারের ছেলে মনজু হাওলাদারের ছয়টি হাঁসকে কিছু কুকুর আক্রমণ করে। পরে মনজু হাওলাদার জাহাঙ্গীর প্যাদার কুকুরের বিরুদ্ধে অভিযোগ তুলে তিন হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন। কুকুরের মালিক জাহাঙ্গীর প্যাদা টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে কুকুর দুটি ধরে দড়িতে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়।

সদর থানার ওসি মনিরুজ্জামান আজানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে বিষয়টি জেনেছি। খোঁজ-খবর নি‌য়ে প্রাণিসম্পদ অ‌ধিদপ্তর‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। তারা আসার প‌র প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!