সিকিম প্রবেশে নতুন নিয়ম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৩:১৪ পিএম
সিকিম প্রবেশে নতুন নিয়ম

ভারতের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিকিম। প্রতিবছর অনেক পর্যটক সেখানে ঘুরতে যান। করোনা মহামারির শুরুর পর থেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেয় রাজ্য সরকার। তবে সম্প্রতি করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় সিকিমের দরজা পর্যটকদের জন্য় খুলে দেওয়া হয়েছে।

১ আগস্ট থেকে সিকিমে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় রাজ্য সরকার। তবে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। শর্ত মেনেই সিকিমে প্রবেশের অনুমতি পাবেন বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকসহ ভারতের বাসিন্দারা। রাজ্য সরকার বিজ্ঞপ্তিতে জানায়-

  • সিকিম প্রবেশে প্রথমেই টিকার দুই ডোজ নেওয়া বাধ্যতামূলক। যারা কোভিডের দুটি টিকা নিয়েছেন তারা সরাসরি রাজ্যে প্রবেশ করতে পারবেন।
  • সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকরা, কোনো অফিশিয়াল ট্যুরে যাওয়া ব্যক্তিরা সরাসরি রাজ্যে প্রবেশের অনুমতি পাবেন।
  • যারা সিকিমবাসী, সিকিম সরকারের কিংবা সিকিমে থাকা বিভিন্ন প্রাইভেট সংস্থায় কাজ করেন, চাকরিরত রয়েছেন তারাও প্রবেশের অনুমতি পাবেন। তবে তাদের নেগেটিভ আরটি-পিসি রিপোর্ট দেখাতে হবে। ৭২ ঘণ্টার মধ্যেই করোনা নেগেটিভ দেখালেই তারা প্রবেশের অনুমতি পাবেন।
  • দেশ-বিদেশের পর্যটকরাও প্রবেশ করতে পারবেন। কিন্তু তাদের কোভিড-১৯ টিকার দুই ডোজ নিতে হবে। তবে যে পর্যটকরা আংশিক টিকাকরণ করেছেন অর্থাৎ একটি টিকা নিয়েছেন এবং তাদের বয়স যদি ১৮ বছরের নিচে হয়, তাদের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখালেই রাজ্যে প্রবেশের অনুমতি পাওয়া যাবে।
  • যারা নিজস্ব গাড়িতে যাচ্ছেন কিংবা যেসব গাড়ি সিকিমে প্রবেশ করবে সেই গাড়ির চালককেও দুটি টিকা নেওয়া থাকতে হবে। চালককে সিকিমে এক দিন অবস্থান করা বাধ্যতামূলক।
  • রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজে নিয়োজিত রয়েছেন যারা, তাদের সিকিম প্রবেশে কোনও আরটি-পিসিআর রিপোর্ট লাগবে না। তবে তাদের ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। জেলাশাসক এই প্রক্রিয়াটি নজরদারিতে রাখবেন। ওই প্রজেক্টে সরাসরি এই কোয়ারেন্টিন ব্যবস্থা করবে। পরে সরকারকে এ বিষয়ে রিপোর্ট করতে হবে।
  • বিভিন্ন কনসালট্যান্ট, বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান সিকিম রাজ্যে প্রবেশ করবেন এবং ৭ দিনের কম থাকবেন তাদের নেগেটিভ আর্টিফিশিয়াল রিপোর্ট জমা দিতে হবে। তাদেরকে রিটার্ন টিকিট করে সিকিমে ঢুকতে হবে। রিটার্ন টিকিটে ৭ দিনের মধ্যেই ফিরে যাওয়ার প্রমাণ থাকবে এবং সিকিমে অবস্থানকালে ওই প্রজেক্ট এলাকার বাইরে অন্য স্থানে যাওয়ার অনুমিত থাকবে না।
  • গাড়ির ক্ষেত্রে সিকিম নম্বরের গাড়িগুলো এবং ইভেন্ট নম্বরের গাড়িগুলো ভিন্ন দিন যেতে পারবে।
  • ট্রাক এবং বড় ক্যারিং ট্রাক কোনো রকম নিষেধাজ্ঞা ছাড়াই রাজ্যে প্রবেশ করতে পারবে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Link copied!