দারভাঙ্গা খাল: দক্ষিণের নিভৃত জলরাজ্যের গল্প
বাংলাদেশের দক্ষিণ উপকূলে এমন কিছু স্থান আছে, যেখানে প্রকৃতি এখনো নিজের ছন্দে বেঁচে আছে। সেখানে মানুষের কোলাহলের চেয়ে বেশি শোনা যায় বাতাসের শব্দ, জোয়ার-ভাটার সুর আর পাখির ডাক। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দারভাঙ্গা খাল তেমনই এক অপার সৌন্দর্যের নাম, যেখানে জল, বন আর মানুষের জীবন একাকার হয়ে গেছে।
রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা