নির্বাচনের ফলাফল অনুমিতই ছিল। ফল ঘোষণায় তা স্পষ্ট হলো। সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি নির্বাচনে জয়ী হয়েছেন তামিম ইকবাল। তিনি নির্বাচিত হছেন সভাপতিও। শুধু তামিম নন, অ্যাডহক কমিটি থেকে নির্বাচন করা কাউন্সিলররা সবাই জয়ী হয়েছেন।
ক্লাবগুলোকে নিয়ে ক্যাটাগরি-২ এ ১২ পরিচালককে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ৭৬ জন কাউন্সিলর। এই ক্যাটাগরিতে ১২ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৬ জন কাউন্সিলর। তাদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
ক্লাব ক্যাটাগরির নির্বাচনে ১৬ প্রার্থীর মধ্যে হেরেছেন চারজন। তারা হলেন মেজর ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেন।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরি-১ এ ১০ পরিচালকের ৭ জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ভোট হয়েছিল শুধু খুলনা ও বরিশাল বিভাগে। এর মধ্যে বরিশালের একটি পদে মুন্তাসির আলমকে হারিয়ে বিসিবির পরিচালক হয়েছেন বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। খুলনা বিভাগে দুই পরিচালক পদের বিপরীতে ৩ জন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে শান্তনু ইসলাম ও শফিকুল আলম পরিচালক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ এ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আজই।
বিসিবির পরিচালক হলেন যারা
ক্যাটাগরি-১
ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ
চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী
খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম
রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম
রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন
সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী
বরিশাল বিভাগ: মিজানুর রহমান
ক্যাটাগরি - ২
তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ
ক্যাটাগরি - ৩
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর


















![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)








