ভুটানে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায়। রবিবার রাত ১১টা ৩৬ মিনিটে আঘাত হানে এটি। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা শহর থেকে প্রায় ১৫ দশমিক ৬ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
ভূমিকম্পের কম্পন বাংলাদেশের পাশাপাশি অনুভূত হয়েছে ভুটান, ভারত ও চীনের বিভিন্ন অঞ্চলেও।




































