দুঃস্বপ্নের বিশ্বকাপ শেষে দেশের পথে ৭ ক্রিকেটার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০৫:০৫ পিএম
দুঃস্বপ্নের বিশ্বকাপ শেষে দেশের পথে ৭ ক্রিকেটার

টানা ৩ হারে আগেই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হয়ে গিয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচ দু’টির পরিণত হয়েছিল নিছক আনুষ্ঠানিকতার। এই আনুষ্ঠানিকতার ম্যাচেও বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় ভাবে হেরে বিশ্বকাপ শেষ করল মাহমুদউল্লাহর দল। এবার দেশের ফেরার পালা।

শুক্রবার (৫ নভেম্বর) ঢাকায় ফিরছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। অন্যরা ছুটি কাটিয়ে দেশে ফিরবেন। কোচরাও এখনই দেশে ফিরছেন না। তারও আছেন ছুটিতে।

আজ দেশে ফিরছেন শরিফুল ইসলাম, নাইম শেখ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারী। তাদের সঙ্গে ফিরছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

ছুটি কাটিয়ে ১১ নভেম্বর দেশে ফিরবেন মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ। রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফরাও ১১ নভেম্বর দেশে ফেরার কথা।

বাছাইপর্বে ওমান ও পাপুয়া নিউগিনিতে কারিয়ে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে বাংলাদেশ। এ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যায় টাইগাররা। তবে গ্রুপপর্বে ৫ ম্যাচের একটিতেও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। 

Link copied!