এবার শামির পাশে দাঁড়াল বিসিসিআই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৯:১৯ পিএম
এবার শামির পাশে দাঁড়াল বিসিসিআই

চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তানের বিপক্ষে হারের পর ‘দেশদ্রোহীতার’ অভিযোগ উঠেছে ভারতীয় পেসার মোহাম্মদ শামির বিরুদ্ধে। ভারতীয় ভক্ত সমর্থকরা তুলেছেন এমন কথা। এ অবস্থায় শামির পাশে দাঁড়িয়েছেন কয়েকজন সাবেক ক্রিকেটার। এবার শামির পাশে দাঁড়িয়ে শক্তিশালী এক বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

শামিকে সর্মথন দিয়ে মঙ্গলবার (২৬ অক্টোবর) একটি টুইট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে ছবিতে দেখা যাচ্ছে শামির সঙ্গে হাত মেলাচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। 

ছবির উপরে ক্যাপশনে লেখা, ‘গর্বিত, শক্তিশালী। আমরা উপরে উঠছি এবং এগিয়ে যাচ্ছি।’

ভারতীয় বোর্ড যে শামির পাশে রয়েছে তা বুঝিয়ে দেওয়ার জন্যই এমন পোস্ট বলে মনে করছেন অনেকে। বিসিসিআই ছাড়াও শামির পাশে দাঁড়িয়েছেন মোহাম্মদ রিজওয়ান, শচীন টেন্ডুলকর, বীরেন্দ্র শেবাগ। 

পাকিস্তান ম্যাচের পরে বিরাট কোহলি স্বীকার করেন, বাবর আজমরা তাদের সব বিভাগেই পুরোপুরি টেক্কা দিয়ে জিতেছেন। তার পরে একা শামিকে ভক্তদের একাংশের নিশানা করা নিয়ে অনেকেই পাল্টা প্রতিবাদ করেছেন। 

Link copied!