টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। কিন্তু মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারবেন না কিউই পেসার লকি ফার্গুসন।
পাকিস্তান ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে পায়ের পেশীতে টান লাগে ফার্গুসনের। এরপর এমআরআই শেষে কিউইদের মেডিকেল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩-৪ সপ্তাহ ক্রিকেট থেকে দূরে থাকতে হবে ফার্গুসনকে।
দলের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে লকির চোটে পড়া অনেক দুর্ভাগ্যের। তার জন্য দলের সবার মন খারাপ হয়েছে। সে আমাদের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ এক অংশ। দারুণ ফর্মে ছিল সে।’
ফার্গুসনের বদলি হিসেবে রিজার্ভ খেলোয়াড় অ্যাডাম মিলনেকে দলে নিয়েছে নিউজিল্যান্ড।






































