ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার পেলের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। অসুস্থতার কারণে চলতি কাতার বিশ্বকাপে যেতে পারেননি তিনি। পরে অসুস্থতা বাড়লে পেলেকে ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
প্রথমে হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছিল, কিছু পরীক্ষা করার পরই বলা যাবে পেলের কি হয়েছে। অন্যদিকে পেলের মেয়ে জানিয়েছিলেন, আশঙ্কার কিছু নেই।
তবে সর্বশেষ খবর অনুযায়ী পেলের অবস্থা খুবই আশঙ্কাজনক। এমনকি তিনি সাড়া দেওয়াও বন্ধ করে দিয়েছেন। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছেন পেলে। এতদিন ধরে তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছিল।
কিন্তু এবার কেমোথেরাপিতেও কোনো কাজ হচ্ছে না। ফলে তাকে আপাতত আইসিউতে স্থানান্তর করেছেন দায়িত্বরত চিকিৎসকরা।
এর আগে পেলের সুস্থতা কামনায় ব্রাজিল দলে প্রার্থনা করা হয়েছে। ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে পেলের জন্য প্রার্থনা লেখা ব্যানারও দেখা গেছে গ্যালারিতে।






























