সাংবাদিক মেসির প্রসঙ্গ তুলতেই রোনালদো বললেন, ‘পরের প্রশ্নটি করুন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:৪৬ এএম
সাংবাদিক মেসির প্রসঙ্গ তুলতেই রোনালদো বললেন, ‘পরের প্রশ্নটি করুন’

ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া নিজেদের প্রথম ম্যাচে জ্বলে ওঠেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে-আর্লিং হালান্ডরা। ডি আর কঙ্গোর বিপক্ষে নিজের ছায়া হয়ে থাকায় সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন রোনালদো।


 
ফিরতি ম্যাচে মেসি-এমবাপ্পে-হালান্ডরা জোড়া গোল করলে চাপ বাড়ে রোনালদোর ওপর। সবাইকে চুপ করতে তাই প্রয়োজন ছিল দুর্দান্ত এক পারফরম্যান্স। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলে তাই করলেন ‘সিআর সেভেন’। 

সমালোচকদের শুধু মাঠের পারফরম্যান্সেই জবাব দেননি, মুখেও দিয়েছেন।


৫-০ ব্যবধানের জয়ের পর তার বলা কথা তাই প্রমাণ করে। তিনি বলেছেন, ‘আই অ্যাম ব্যাক, আই অ্যাম ব্যাক।’
পারফরম্যান্স দিয়ে হওয়ার পর এবার আরেক কারণে শিরোনাম হচ্ছেন রোনালদো। মেসির জোড়া গোলের কথা উঠতেই এক সাংবাদিককে থামিয়ে দিয়ে আরেকজনকে যখন বলেন, ‘পরের প্রশ্ন করুন।

 

মেসির জোড়া গোল নিয়ে কি প্রশ্ন করতে চাচ্ছিলেন সেই সাংবাদিক তা অবশ্য শেষ করতে পারেননি। তবে মিক্সড জোনে সাংবাদিকদের উত্তর দেওয়ার সময় প্রশ্ন শুনে রোনালদোর মুখায়বে বিরক্তিই ফুটে উঠেছে।

মেসির বিপক্ষে নকআউটে দেখা হওয়ার সম্ভাবনা প্রশ্নে রোনালদো জানান, এটা কোনো অর্থবহ প্রশ্ন মনে হচ্ছে না। তবে দেখা হলে সেটা দুর্দান্ত হবে জানিয়ে সর্বোচ্চ ৬ বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার বলেন, ‘বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া? প্রশ্নটা অর্থবহ মনে হচ্ছে না... ঠিক আছে। দেখা হলে সেটা দুর্দান্ত হবে।


শুধু সর্বোচ্চ ৬ বিশ্বকাপে গোল করার রেকর্ডই গড়েননি রোনালদো, হয়েছেন পতুর্গালের সর্বোচ্চ গোলের মালিকও। ইউসেবিওর ৯ গোলকে পেছনে ফেলে সর্বোচ্চ ১০ গোলের মলিক হয়েছেন তিনি। তবে ব্যক্তিগত কোনো অর্জনেই তার চোখ ছিল না জানিয়ে তিনি বলেছেন, ‘আমার পুরো মনোযোগ আজকের ম্যাচেই ছিল। আমরা জিতেছি, গোল করতে পেরেছি এবং আমরা সবাই একসাথে এগিয়ে যাচ্ছি। এতেই আমি খুশি।’

Link copied!