পানামাকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:৪০ এএম
পানামাকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। গ্রুপ ‘এল’-এর ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে ২০১৮ সালের রানার্সআপরা।


অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে পানামার।
মঙ্গলবার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই রক্ষণাত্মক ফুটবল খেলায় গোলের দেখা মেলেনি। তবে বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ক্রোয়েশিয়া এবং তারই ফল পায় ৫৪তম মিনিটে।

সেই সময় বক্সের ভেতরে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে আন্তে বুদিমির জালের ঠিকানা খুঁজে নেন।


তার একমাত্র গোলেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর ম্যাচের বাকি সময়জুড়ে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে লিড অক্ষুণ্ন রাখে ইউরোপের দলটি।
গোল শোধে মরিয়া হয়ে ওঠে পানামা। কয়েকটি আক্রমণ থেকে সুযোগও তৈরি করেছিল তারা, কিন্তু ক্রোয়েশিয়ার সংগঠিত রক্ষণভাগ ও অভিজ্ঞতার কাছে বারবার ব্যর্থ হয়।


ফলে ম্যাচে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।
এই জয়ে গ্রুপে নিজেদের অবস্থান মজবুত করল ক্রোয়াটরা। শেষ ম্যাচে জয় পেলে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা আরো উজ্জ্বল হবে তাদের। অন্যদিকে দুই ম্যাচেই হারায় বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো পানামাকে।

Link copied!