বাংলাদেশের কাছে সিরিজ হারা সেই দুই দল ফাইনালে!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ১২:৩২ এএম
বাংলাদেশের কাছে সিরিজ হারা সেই দুই দল ফাইনালে!

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। এর আগে প্রথম সেমি ফাইনালে ইংলিশদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড।

দুই দলের মধ্যে অদ্ভুত এক মিল খুঁজে পেয়েছেন বাংলাদেশের ভক্তরা। দুই দলই বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে এসে সিরিজ হেরেছিল। অর্থাৎ মিরপুরে বাংলাদেশের কাছে সিরিজ হারা দুই দলই রোববার (১৪ নভেম্বর) শিরোপার জন্য মুখোমুখি হবে।

দুই মাস আগে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের সিরিজের ৪-১ ব্যবধানে হেরেছিল তারা। যদিও নিজেদের সেরা দল পাঠায়নি অস্ট্রেলিয়া। অন্যদিকে নিউজিল্যান্ডও পাঠিয়েছিল দ্বিতীয় সারির দল। তারাও ৩-২ ব্যবধানে সিরিজ হেরেছিল। মজার বিষয় হচ্ছে, অস্ট্রেলিয়ার জয়ের নায়ক, যিনি শেষ ওভারে শাহীন আফ্রিদির বলের টানা ৩টি ছক্কা মেরেছিলেন, সেই ম্যাথু ওয়েড ছিলেন বাংলাদেশ সফরে।

তাসমান পাড়ের দুই দেশের এই অদ্ভুত মিল আলোচনার বিষয় হয়েছে বাংলাদেশিদের। সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা ধরনের পোস্ট দিচ্ছেন বাংলাদেশি ভক্তরা। 

বিশ্বকাপের গ্রুপ পর্বে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ৫ ম্যাচে ৫ হার নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল মাহমুদউল্লাহদের। 

Link copied!