‘শোন, আমি আর জীবনেও চুল ছোট করব না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৯:০৫ পিএম
‘শোন, আমি আর জীবনেও চুল ছোট করব না

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি মানেই নানা চমক এবং ভক্তদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ কোনো দিন কিংবা প্রিয় মানুষের জন্মদিনে বরাবরই ভিন্নধর্মী পোস্ট দিয়ে নজর কাড়েন এই নায়িকা।

এবার আরিফুল ইসলাম রাতুল নামের এক বিশেষ ব্যক্তির জন্মদিনে তার সঙ্গে একটি ভিডিও শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি।

ভিডিওটিতে দেখা গেছে, এক ব্যক্তি পরম যত্ন নিয়ে পরিমণির চুল আঁচড়ে দিচ্ছেন। এই বিশেষ মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর থেকেই তা দারুণ আলোচনার জন্ম দিয়েছে।

রাতুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘আমি অনেক ভাগ্যবান যে তোমার মতন একজন মানুষ আমার জীবনে আছে। আমার জীবনের সমস্ত খারাপ সময় তুমি ছিলে। কথায় বলে, আপনা লোক চেনা যায় হাসপাতালে আর জেলখানায়। তাই আমি নির্দ্বিধায় বলতে পারি তুমি আমার আপনজন। আমি তোমাকে অনেক ভালোবাসি পাপা আরিফুল ইসলাম রাতুল হ্যাপি বার্থ ডে।’

পোস্টে রাতুলের প্রতি নিজের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে পরীমণি আরও যোগ করেন, ‘শোন, আমি আর জীবনেও চুল ছোট করব না। কতো দিন তুমি আঁচড়ে দাও না।’

পরীমনির সেই জন্মদিনের শুভেচ্ছা শেয়ার করে আরিফুল ইসলাম রাতুল লিখেছেন, ‘আমি সম্মানিত, আমিও তোমাকে ভালবাসি।’

পরীমণির এই আবেগঘন পোস্ট ও ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই তা নেটিজেনদের নজর কেড়েছে। জীবনের কঠিন ও খারাপ সময়ে পাশে থাকা আপনজনদের প্রতি তার এই প্রকাশ্য ভালোবাসা এবং জন্মদিনের এই ব্যতিক্রমী শুভেচ্ছা বার্তাটি সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Link copied!