চলন্ত প্রাইভেট কারে ককটেল হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ১১:২৯ পিএম
চলন্ত প্রাইভেট কারে ককটেল হামলা

রাজধানীর মিরপুর ১ নম্বরে চলন্ত একটি প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত পৌনে ৯টার দিকে সনি সিনেমা হলের সামনে গোলচত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী চলন্ত প্রাইভেট কারটির বনেটের ওপর একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটান। এরপর দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

বিস্ফোরণে গাড়িটির বনেটে গর্ত সৃষ্টি হয় ও রং নষ্ট হয়ে যায়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!