করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩৩৭ জনে।
২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৪ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জনে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৮২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ৫১ হাজার ৯৭০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ২১ শতাংশ।
মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ১৪ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ৬ জন, খুলনায় ৩ জন, সিলেটে ৩ জন, রংপুর ১ জন মারা গেছেন। তবে বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহে কারো মৃত্যু হয়নি।
































