রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩১টি মামলা করা হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ৫৫ জন এবং তেজগাঁও বিভাগে ৭৯ জন রয়েছেন।
মিরপুর বিভাগে ৯৬ জন, গুলশান বিভাগে ২৮ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, গোয়েন্দা বিভাগে ২০ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২৮টি ইয়াবা, ১৭৫ গ্রাম হেরোইন, ১৩টি মুঠোফোন, একটি মোটরসাইকেল, একটি ছোরা, একটি রামদা, একটি চাপাতি, দুটি সুইস গিয়ার চাকু, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






















