ধাক্কা খেল ব্রাজিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:৩৯ পিএম
ধাক্কা খেল ব্রাজিল

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে হারতে হারতে ড্র করেছে তারা। সকারুজদের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় র‍্যাংকিংয়েও পেছালো ব্রাজিল।

১৮০৪.৯২ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের ৫ নম্বরে ছিল কার্লো আনচেলত্তির দল। বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই হারের শঙ্কায় পড়েছিল ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ার পর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রায়ানের গোলে হার এড়িয়েছে কার্লো আনচেলত্তির দল। টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়।

এই ড্রয়ের পর ১৮০২.৯০ পয়েন্ট নিয়ে ব্রাজিল নেমে গেছে ষষ্ঠ স্থানে। ১৮০৬.৮৭ পয়েন্ট নিয়ে মরক্কো উঠে এসেছে ৫ম স্থানে।


আগের মতোই শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। আর্জেন্টিনা আছে দ্বিতীয় স্থানে, এরপর আছে ফ্রান্স ও ইংল্যান্ড।

Link copied!