ইংল্যান্ডকে হারাল শ্রীলংকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:০৩ পিএম
 ইংল্যান্ডকে হারাল শ্রীলংকা

শ্রীলংকার দেওয়ার ৩২২ রানের টার্গেট প্রায় ধরেই ফেলেছিল তারা। শেষ ৮০ বলে যখন ৭২ রান দরকার, হাতে ৬ উইকেট, ইংল্যান্ডের জয়টা সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। সেখান থেকেই দারুণ এক জয় পেল লংকানরা। লিডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতেছে শ্রীলংকা। এতে ১২ বছর পর ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডকে হারাল তারা।

ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের দুর্দান্ত এক সেঞ্চুরিতে বড় পুঁজি পায় লংকানরা। ১৪ চার ও ৩ ছক্কায় ১০০ বলে ১২১ রানের দারুণ এক ইনিংস খেলেন মেন্ডিস। কামিন্দু মেন্ডিসের ৫৪ ও পবন রত্নায়েকের ৪৮ রানের সুবাদে ৬ উইকেটে ৩২১ রান তোলে তারা।

জবাবে ২০ ওভারের মধ্যে ১৪৯ রান তুলে ইংল্যান্ডকে জয়ের পথে এগিয়ে নিয়েছিল দুই ওপেনার। টম ব্যান্টন ও বেন ডাকেট ফিরলে কিছুটা ধাক্কা খায় ইংলিশরা। দুজনেই ফিরেছেন ফিফটি করে।


জস বাটলার ও উইল জ্যাকসের কল্যাণে বেঁচে ছিল ইংল্যান্ডের আশা। ৬৯ রানে বাটলার ফিরলে আর জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি তারা।

শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ১৯ রান। তবে সেই ওভারে আর বড় কিছু করা হয়নি। ১৬ রানের জয় নিয়েই তাই মাঠ ছারে লংকানরা।

Link copied!