জুলাই স্মৃতি জাদুঘরের নতুন কমিটি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১০:৪৮ পিএম
জুলাই স্মৃতি জাদুঘরের নতুন কমিটি

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিচালনায় ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (৯ জুলাই) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬’-এর ক্ষমতাবলে এ পর্ষদ (কমিটি) পুনর্গঠন করা হয়েছে।

আগামী ৫ আগস্ট উদ্বোধনের অপেক্ষায় আছে জাদুঘরটি।

পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। পদাধিকারবলে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এ পর্ষদের সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

Link copied!