আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির সময়সূচি পরিবর্তন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ০১:৩৭ পিএম
আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির সময়সূচি পরিবর্তন

আশকোনা হজ ক্যাম্পে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রয় কাউন্টারে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে কাউন্টার বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ।

এতে বলা হয়, গত বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত ‘আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু’ শীর্ষক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা সেবার সময়সূচি সংশোধন করা হয়েছে।

Link copied!