এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২৩৩ টাকা বাড়িয়ে প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
এর আগে গত ১৩ জুন দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওইদিন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। পাশাপাশি ভরিপ্রতি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ১৩২ টাকা।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৫ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।
অন্যদিকে রুপার নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম পড়বে ৫ হাজার ৩৬৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৩২৪ টাকা।
চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে মোট ৭৫ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৩৯ বারই দাম বাড়ানো হয়েছে এবং বাকি ৩৬ বার দাম কমেছে। অন্যদিকে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।
যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমেছিল সোনার দাম।






























