মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১০:১৬ এএম
মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত

রাজধানীর মহাখালীর আমতলীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে গিয়ে হেলপার নিহত হয়েছেন। এ সময় দুই যাত্রী আহত হয়েছেন।
নিহতের মো. রফিকুল ইসলাম (৩৫) ভাটি বাংলা পরিবহনের বাসের হেলপার ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন বাস যাত্রী মো. রনি (২৫) ও মো. ফিরোজ (৪০)।
শনিবার সকাল ৬়টার দিকে বনানী থানার আওতায় থাকা মহাখালীর আমতলী এলাকার ১০০ গজ দূরে এ ঘটনাটি ঘটে।
তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মী মোস্তফা কামাল জানিয়েছেন, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ভাটি বাংলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। পরে তেজগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে সকাল পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানিয়েছেন, মরদেহটি হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আহত দুজন জরুরি বিভাগে চিকিৎসাধীন।

নিহত রফিকুল ময়মনসিংহ সদর উপজেলার মৃত নুরুল ইসলামের ছেলে। এক ছেলের জনক ছিলেন তিনি।

Link copied!