‘হুঙ্কার’ নিয়ে ফিরছেন অনীত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:১৪ এএম
‘হুঙ্কার’ নিয়ে ফিরছেন অনীত

‘সাইয়ারা’ সিনেমার তুমুল সাফল্যের পর একদম নতুন রূপে পর্দায় ফিরছেন বলিউডের উদীয়মান তারকা অনীত পাড্ডা। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ।

দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ প্রকাশ্যে এলো তাদের বহুল প্রতীক্ষিত কোর্টরুম ড্রামা ‘হুঙ্কার: দ্য রোয়ার’-এর আনুষ্ঠানিক ঘোষণা ও ফার্স্ট লুক। ১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটির টিজার।

প্রকাশিত ফার্স্ট লুকে অনীত পাড্ডার চোখে গভীর বেদনা ও ক্ষোভ দেখা গেছে, যেখানে ফুটে উঠেছে এক তীব্র প্রতিবাদী রূপ। সিনেমায় তিনি ভণ্ড ধর্মীয় গুরুর শোষণের শিকার এক নারীর ভূমিকায় অভিনয় করছেন, যিনি অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবেন।

অন্যদিকে, কঠোর ও অনুশাসনপ্রিয় পুলিশ কর্মকর্তার রূপে ধরা দিয়েছেন ফাতিমা সানা শেখ।

তাদের পাশাপাশি সিনেমাটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ভূমিকায় দেখা যাবে অভিনেতা মোহাম্মদ জিশান আইয়ুব এবং অর্জুন মাথুরকে।

নিত্যা মেহরা ও করণ কাপাডিয়ার যৌথ পরিচালনায় নির্মিত এই ওটিটি চলচ্চিত্রটি সরাসরি প্ল্যাটফর্ম জিওহটস্টারে স্ট্রিমিং করা হবে। বিড়লা স্টুডিওস, অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট এবং প্রিয়াঙ্কা চোপড়ার পার্পল পেবল পিকচার্সের সহযোগিতায় তৈরি এই সিনেমাটির চূড়ান্ত মুক্তির তারিখ খুব শিগগিরই জানানো হবে।


গত বছর মোহিত সুরি পরিচালিত সাইয়ারা সিনেমায় আহান পান্ডের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে যান অনীত পাড্ডা। অন্যদিকে, ২০২৫ সালের গুস্তাখ ইশকের সাফল্যের পর ফাতিমা সানা শেখকেও আবার এক মারমুখী ভূমিকায় দেখতে উন্মুখ হয়ে আছেন ভক্তরা।

Link copied!