ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল সাড়ে ৭টায় দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজ থেকে এই শুভেচ্ছা বার্তা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, 'সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাঁদের ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা জানাচ্ছি।'
দূতাবাসের বার্তায় আরও উল্লেখ করা হয়, 'দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য অর্জনে আপনাদের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।'






























