জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৩:১৭ পিএম
জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, “আজ গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!